শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে নতুন করে আইএস (ইসলামিক স্টেট) জঙ্গি যুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।

শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তোম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সুরঞ্জিত বলেন, এতদিন দেশি-বিদেশি জঙ্গি ও জামায়াত-শিবির মিলে শেখ হাসিনা সরকারকে উৎখাতের চেষ্টা করছিল। এখন তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আইএস জঙ্গি গোষ্ঠি। যা ইতোমধ্যে দেশিয় ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, নির্বাচিত সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তোলার সঠিক সময়। যারা নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে তাদের এখনই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মাঠে নামতে হবে।

আওয়ামী লীগের এ প্রবীন নেতা বলেন, গতকাল জামালপুর ও কিশোরগঞ্জে ৫ থেকে ৭টি মুর্তি ভেঙে ফেলা হয়েছে। আমরা যখন দেশে অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত করছি। তখনই বিএনপি- জামায়াতের নেতৃত্বে কিছু কুচক্রী মহল ধর্মীয় উম্মাদনা সৃষ্ঠির জন্য সাম্প্রদায়িক হামলা করছে।

সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেনর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

ঢাকা, এমআর, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর