বিএনপিকে ‘অদ্ভুত’ রাজনৈতিক দল উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘উপজেলা নির্বাচনে এসে বিএনপি প্রমাণ করেছে ৫ জানুয়ারির নির্বাচনে না আসার সিদ্ধান্ত ভুল ছিল। তারা সারাদিন বলে নির্বাচনে কারচুপি হচ্ছে। দিন শেষে দেখা যায়, অধিকাংশ এলাকায় তারাই জয়ী হয়েছে।’
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও বঙ্গবন্ধু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, ‘একদিকে তারা সংলাপের কথা বরে, অন্যদিকে তারা সরকারকে অবৈধ বলে। মা বলে এক কথা, ছেলে বলে আরেক কথা। সংলাপে বসলেই তারা তত্ত্বাবধায়ক ও নিরপেক্ষ সরকারের দাবি তোলে, যার কোনো কিছুই মেনে নেওয়া সম্ভব নয়।’
স্বাধীনতা একাডেমির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠাণ্ডুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- প্রফেসর উত্তম কুমার বড়ুয়া, পিআইবির প্রধান তথ্য কর্মকর্তা তোওফিক আহমেদ প্রমুখ।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]