রংপুর মহানগরীর উত্তর নীলকণ্ঠ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
তিনি এ সময় বলেন, মসজিদ ও মাদ্রাসার কাজে সমাজের প্রভাবশালী ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সম্ভব নয়। মসজিদের সার্বিক উন্নয়ন কাজে সহযোগিতারও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সুপারিটেন্ডেন্ট নুরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন আলম, রংপুর জেলা যুব সংহতির সভাপতি আব্দুর রাজ্জাক এবং প্রতিমন্ত্রীর পিএস আব্দুল মান্নান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মকবুল হোসেন, সেক্রেটারি সাইফুল ইসলাম, মসজিদের খতিব মজিবর রহমান, সদস্য মাজেদুল ইসলাম, দুলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, আশরাফ হোসেন প্রমুখ।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





