৫ জানুয়ারির নির্বাচনের পর প্রথমবারের মত ধানমন্ডিতে দলীয় রাজনৈতিক কার্যালয়ে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।শুক্রবার বিকেল ৪টা ৩৭ মিনিটে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন তিনি।
সেখানে উপস্থিত রয়েছেন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমাম, সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, নূহ-উল আলম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জিএম মোজাম্মেল হক, আবদুল মান্নান খান, আবদুস সোবাহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।
রাজনৈতিক কার্যালয়ে বসে প্রধানমন্ত্রী দলের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সাংগঠনিক অবস্থার সার্বিক খোঁজ খবর নেবেন বলে জানা গেছে।
জেআই





