চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আবারও আগামীকাল রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ তথ্য জানান।
জেএ
চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আবারও আগামীকাল রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী
চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আবারও আগামীকাল রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ তথ্য জানান।
জেএ
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার কার্যালয় যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। হরতালের প্রথম দিনে সড়ক অবরোধের কারণে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি (ফটিকছড়ি অংশ) আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতালে সকাল থেকে চট্টগ্রামে দলটির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তবে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা মাঠে সরব ছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন, সড়ক অবরোধ ও পদযাত্রাসহ পাল্টাপাল্টি নানা কর্মসূচি পালিত হচ্ছে
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের ডাকা হরতাল প্রতিরোধে পুলিশ কড়া অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান তিনি।
মিরপুর টেস্টের তৃতীয় দিনেই ব্যাটিং বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখিয়েছিল বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর ৬ উইকেটে ৭৯ রান নিয়ে আলোকস্বল্পতায় আগেভাগে দিন শেষ করেছিল। চতুর্থ দিনে নামার আগে স্বীকৃত ব্যাটার জাকের আলির দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। তবে তিনি পারেননি, আট নম্বরে নামা নাঈম হাসানের ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজকে তারা ১৭০ রানের লক্ষ্য দিয়েছে।
লবণাক্ততাপ্রবণ উপকূলীয় অঞ্চলে ধান উৎপাদন বাড়ানোর সম্ভাবনা নিয়ে এসেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত নতুন জাত ব্রি ধান১১৯। রোপা আমন মৌসুমের উপযোগী এ জাতটি লবণাক্ত ও অলবণাক্ত উভয় জমিতে চাষ করা যাবে। মাত্র ১১৫ দিনে পরিপক্ব জাতটির ফলন লবণাক্ততার মাত্রাভেদে হেক্টরপ্রতি ৪.৮ থেকে ৭.৬ টন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবী শিক্ষার্থী ফারজানা ইসলামের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। ফারজানার পরিবারের দাবি, অন্য নারীর সঙ্গে পরকীয়ার জেরে তার স্বামী তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে কেবল ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এবারে এক ও দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। সে হিসাবে এক বছরের ব্যবধানে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
সদ্যঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাস করা শিক্ষার্থীরা সবাই উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।