কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১২ মার্চের পূর্বঘোষিত সমাবেশের জন্য অনুমতি বিষয়ে জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (০৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে দলটি কার্যালয়ে প্রবেশ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) তারা সেখানে অবস্থান করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই দলের থাকা দলটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

প্রতিনিদি দলে অন্যান্যরা হলেন- বিএনপির চেয়ারপারসনের দুই উপদেষ্টা আতাউর রহমান ঢালী ও আব্দুস সালাম।

গত ১ মার্চ (বৃহস্পতিবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের কথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।