রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসকল কথা বলেন।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, “রাজধানী ঢাকা মহানগরীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পদের যে বিরাট ক্ষতি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক।
তিনি আর বলেন, এ ঘটনার ফলে অনেক ছোট খাট ব্যবসায়ীসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ দারুণ অর্থনৈতিক সংকটে পরবে। এ বিরাট ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এজন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করবেন। সেই সাথে এ দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় ক্ষতিপূরণ দান করবেন।
তিনি বলেন, "অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য সাহায্য নিয়ে পাশে দাঁড়াবার জন্য আমি জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট শাখা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতি আহ্ববান জানাচ্ছি।”
এমই





