৯২ দিনে পেট্রলবোমায় যত মানুষ মারা গিয়েছে তার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে আলাদা আলাদা ভাবে চার্জশিট গঠনের জন্য আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

রবিবার ঢাকা রিপোর্টাস ইউনিটির রাউন্ড টেবিলে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’, আয়োজিত ‘বাংলাদেশ ভারত সিটমহল চুক্তি সফলও ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিকির বিজয়ী হওয়া উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহব্বান জানান।

হাসান মাহমুদ বলেন, বিএনপি নালিশ পার্টিতে পরিণত হয়েছে, তারা শুধু বিদেশীদের দ্বারে দ্বারে নালিশ করে ঘুরে বেড়ান।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলার জণগণ এবং আপনার দলের নেতাকর্মীরাই আপনাকে আর নেতৃত্বে দেখতে চায় না। ৫জানুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করা যে পাহাড়সম ভূল ছিল তা নেতাকর্মীরা এখন হাড়ে হাড়ে বঝতে পারছে।

তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, বৃটেনের নির্বাচনের পর যে সব দল পরাজিত হয়েছে তাদের নেতাকর্মীরা যেভাবে পদত্যাগ করেছে, সাম্প্রতিক কালে তিন সিটি কর্পোরেশন নির্বাচনে আপনার সমর্থিত প্রার্থীদের শোচনীয় পরাজয়ের কারণে আপনিও বৃটেনেরে পদাঙ্ক অনুসরণ করে বিএনপিকে রক্ষা করুণ।

তিনি বলেন, খালেদা জিয়া হীনমন্যতা, হিংসা পরিহার করে মনে যন্ত্রণা লাগলেও জণগণের দিকে তাকিয়ে টিউলিপের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্ধন জানাবেন বলে আশা করেছিলাম। কিন্তু তিনি তা করেনি।

বাংলাদেশের মানুষ পেট্রলবোমা, জঙ্গীবাদ ও আপনার রাজনীতি থেকে পরিত্রাণ চায়।

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী শামসুল হক টুকু বলেন, জণগণকে সাথে নিয়ে শেখ হাসিনার উদ্যোগে ২০২১ সালের মাধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এ সময় তিনি খালেদা মুক্ত সোনার বাংলাদেশ গড়ারও আহব্বান জানান।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের ঢাকা মহানগরীর সভাপতি সাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরি পরিষদের সদস্য সুজিত রায় নন্দী। বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সভাপতি এমএ করিম, এড. জাহাঙ্গীর আলম, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জিন্নাত আলী জিন্নাহ প্রমূখ।

এমএ