বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের নয় জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, ককটলে বিস্ফোরণের ঘটনায় নয় জন ছাত্রদল নেতা-কর্মীকে গ্রেপ্তার হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শফিক সরকার, রাসেল ফকির, শাহ আলম, ফরহাদ মিয়া, সজিব মজুমদার, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, মোর্শেদ আলম এবং আরিফুল ইসলাম আরিফ।
গেলো ২৪ জুন দুপুরে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিলেন পদবঞ্চিত ছাত্রদলের বয়স্ক নেতারা। তাদের অবস্থান কর্মসূচি শেষ হওয়ার কিছুক্ষণ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পল্টন থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
জেড





