২২ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল (৩০ সেপ্টেম্বর) বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জনসভার অনুমতি নিতে পুলিশ কমিশনারের কার্যালয়ে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল যায়।

দলটির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলের অপর সদস্য হলেন- সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ।

এর আগে গেল মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছিলেন আগামী ২৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা হবে।

এমবি