বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, অবরোধ স্থগিত করার প্রশ্নই আসে না। চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

শুক্রবার তার নিজ বাসায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সরকার সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, নির্যাতনের মাত্রা যতো বাড়বে আন্দোলনের মাত্রা ততোই তীব্র হবে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে তার সকল স্তরের নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। সবার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। আন্দোলন বিরামহীনভাবে চলবে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেছেন, নির্যাতন চালিয়ে আন্দোলন দমানো যাবে না।

তিনি বলেন, শত বাধা-বিপত্তি উপেক্ষা করে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ চালিয়ে যাবেন বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা।

জেআই