ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘আমাদের নেতাকর্মী প্রতিনিয়ত গুম-খুন হচ্ছেন, মামলায় গ্রেফতার হচ্ছেন। এখনো গুম-হত্যার শঙ্কা কাটেনি। এ অবস্থায় আমি নেতাকর্মীদের গুম হওয়ার আশঙ্কা প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘নেতাকর্মীরা ঠিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না। সব জায়গাতেই দলীয় লোকেরা বাধা দিচ্ছে।’
সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইছি।’
রাজধানীর গাবতলী এলাকায় গণসংযোগকালে তাবিথ আউয়াল এ সব কথা বলেন। এ সময় তিনি ৮, ৯, ১০, ১১ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান।
জেআই





