বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে সাবেক ২জন মহিলা সংসদ সদস্যসহ ৬জন মহিলা নেত্রীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুুর ২টার দিকে অবরুদ্ধ খালেদা জিযার জন্য রান্না করা খাবার নিয়ে কার্যালয়ে প্রবেশ করতে গেলে তাদের দক্ষিণ পাশে মূল সড়কের পাশ থেকে পুলিশ আটক করে নিয়ে যায়।

এরা হলেন বিএনপি দলীয় সাবেক মহিলা সংসদ সদস্য শায়লা আক্তার ও নার্গিস আলী, মহিলা নেত্রী শিরিন আক্তার, ঝর্না খানম, নিলুফার নাসরীন ও শামীম সুলতানা।

৩ জানুয়ারি রাত থেকে গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। ১১ ফেব্রুয়ারি থেকে কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কার্যালয়ের কর্মকর্তারা খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন।

এমএইচ