নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রত্যাহার করায়, কোনো আইনশৃংখলা বাহিনীর সদস্য ছাড়াই সিটি নির্বাচনের প্রচারণা করতে রাজধানীতে বের হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এর আগে সোমবার সকাল সাতটার দিকে পুলিশ সরিয়ে নেওয়া হ্য়।

গত ১ মার্চ নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছিল। পরে ৫ এপ্রিল থেকে ফের তারা দায়িত্বে ছিলেন।

গত শনি ও রবিবার রাজধানীর ঢাকার বিভিন্নস্থানে মাঠে নেমে উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের বাস প্রতীকে ভোট চান খালেদা জিয়া। এরপর সোমবার হঠাৎ করেই তার এই নিরাপত্তা প্রত্যাহার করা হলো।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাতজন সদস্য এখানে দায়িত্বে ছিলেন। সকাল সাতটার দিকে তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

তবে কেন পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে তা তাদের জানা নেই বলেও জানান। 

জেআই