দলের দীর্ঘ সংগ্রামী ইতিহাসের ভাষ্য রচনা এবং ইতিহাসের জীবিত কুশীলবদের সংগ্রামমুখর জীবন-কথা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ লক্ষ্যে আওয়ামী লীগ গ্রহণ করেছে ‘কথায় কথায় ইতিহাস (ওরাল হিস্টরি) প্রকল্প’।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

বুধবার (৯ জুলাই) দুপুর ১-৩০ মিনিটে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ কার্যালয়ে এ প্রকল্পের উদ্ভোধন করা হবে।

কার্যালয়ের দ্বিতীয় তলায় স্থাপিত সাউন্ড রেকর্ডিং স্টুডিওতে নিজ জীবনের স্মৃতি কথা বলে প্রকল্পের উদ্বোধন করবেন জাতীয় সংসদের উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

প্রকল্পটি তত্ত্বাবধান ও সম্পাদনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও দলীয় মুখপত্র মাসিক উত্তরণ এবং অনলাইন www.uttaranbarta.com - এর সম্পাদক নূহ-উল-আলম লেনিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক সুভাষ সিংহ রায়।

ঢাকা, এমআর, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর