বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল রোববার বিকেলে মতিঝিল থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত কোভিড-১৯ ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেন।
মতিঝিল থানা আমীর সিরাজুল ইসলামের সভাপতিত্বে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল জব্বার। এছাড়াও উপস্থিত ছিলেন মতিঝিল থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের প্রমূখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, দ্বিতীয় বছরে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ হার বহুগুণ বেড়েছে। সেই সাথে সরকার করোনা মহামারী থেকে মানুষকে রক্ষার জন্য লকডাউন, সাট ডাউন ইত্যাদি ঘোষণা করলেও দেশের দরিদ্র দিনমজুর নিম্নবিত্ত মানুষের খাবারের সমস্যার কোন সমাধান করেনি, যা অমানবিক ও মৌলিক অধিকারের পরিপন্থী। বিশেষভাবে ঢাকা মহানগরীর স্বল্প আয়ের মানুষের জন্য এ সাট ডাউন বা লকডাউন মরার উপরে খাড়ার ঘা হিসেবে পরিণত হয়েছে।
একদিকে ক্ষুধার যন্ত্রণা ও পরিবার পরিজনের ভরণপোষনের ব্যবস্থা করতে গিয়ে এসব মানুষ দূর্বিষহ জীবন যাপন করছেন। এমতাবস্থায় মানুষের জন্য সাহায্য সহযোগিতার মানসিকতা নিয়ে চলমান করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য সামর্থবান সকলকে এগিয়ে আসার উদাত্ত¡ আহবান জানাই।
নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী আর্ত-মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় আমরা এখানে ফুড প্যাকেট বিতরণ করছি।
এছাড়াও করোনা ভাইরাস পরিস্থিতিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত সাধারণ মানুষদের সেবা দেওয়ার লক্ষ্যে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সহ আর্থিক ও নানাবিধ সহযোগিতা কর্মসূচি অব্যহত রেখেছে। এতে কেউ নূন্যতমভাবে উপকৃত হলেও আমাদের শ্রম সার্থক হয়েছে বলে আমরা মনে করবো। (প্রেস বিজ্ঞপ্তি)
এবিএস





