বুধবার রাজধানীতে এক্স স্টুডেন্ট ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটির (রুয়া) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন ।

মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের সংগঠন রাজশাহী এলামনাই এসোসিয়েশনের (রুয়া) নির্বাচন আগামী ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। রুয়াকে গতিশীল সংগঠনে পরিনত করতে নির্বাচনকে উৎসব মুখর করতে হবে। এই নির্বাচনে রুয়ার সকল প্রাক্তনী সদস্যদের অংশ গ্রহণ নিশ্চিত করে সৎ, যোগ্য ও মেধাবী প্রার্থীদের বিজয়ী করতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।

সভাপতির বক্তব্যে মতিউর রহমান আকন্দ বলেন, আবেগ ও ভালোবাসার টানে রাজধানীর বুকে আজ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা একত্রিত হয়েছি। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনেক অবদান রয়েছে। এই অবদানকে ধররে রাখতে হবে।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের প্রতি আহবান জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের (রুয়া) আগামী ২৬ জুলাইয়ের নির্বাচনে যোগ্য প্রার্থীদের বিজয়ী করার ।

এক্স স্টুডেন্ট ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি এডভোকেট মতিউর রহমান আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্স স্টুডেন্ট ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটির অন্যতম উপদেষ্টা মু. নূরুল ইসলাম বুলবুল, এ.বি.এম আব্দুস সাত্তার, ড. শফিকুল ইসলাম মাসুদ

এছাড়াও এক্স স্টুডেন্ট ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটির সেক্রেটারি দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন এক্স স্টুডেন্ট ফোরাম অব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল যথাক্রমে কামরুজ্জামান পুলক, আ.স.ম খায়েরুজ্জামান সবুর, ড. মোবারক হোসাইন, ইবনুল করিম মিঠু, কামরুজ্জামান কোরবান, ফরহাদ হোসেন, আশরাফুল আলম ইমন, হাবিবুর রহমান, আজিজুর রহমান আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি