২০২০-২০২২ কার্যকালের জন্য শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নব-নির্বাচিত আমীর ডা. শফিকুর রহমান। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যদের উপস্থিতিতে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাছুম। রাজধানীর একটি অডিটোরিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় শপথগ্রহণ অনুষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী আমীর মকবুল আহমাদ। এ ছাড়া কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদসহ নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে গোপন ব্যালটের মাধ্যমে সারাদেশের সদস্যদের কাছ থেকে ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন। ভোট গণনা শেষে নির্বাচিত আমীরের নাম ঘোষণা করা হয়। আজ শপথের মাধ্যমে নতুন আমীর হিসেবে ডাঃ শফিকুর রহমানের দায়িত্বপালন শুরু হচ্ছে। এরপর গঠনতন্ত্র অনুযায়ী আমীর মজলিসে শূরার পরার্মশক্রমে সেক্রেটারি জেনারেল হিসেবে একজনকে মনোনয়ন দেবেন।
প্রেসবিজ্ঞপ্তি/ মামা





