বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বের হয়ে আমাদেরকে দেশিয় সংস্কৃতির চিন্তা চেতনায় বাঙালি হতে হবে। দেশের রাজনীতি সুস্থ না থাকলে সংস্কৃতিও অসুস্থ থাকবে। আমরা চিন্তা চেতনা, উৎসবে, আচার-আচরণে পোশাকে বাঙালি হতে চাই বলে মন্তব্য করেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সোমবার সকালে ফেনী পিটিআই মাঠে জেলা প্রশাসন আয়োজিত শুভ নববর্ষের মঙ্গল শোভাযাত্রা শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বৈশাখী মেলা প্রাণের মেলা, মিলনের মেলা। উন্নত চিন্তা চেতনা থাকবে এই মেলায়। এই উৎসব ঈদের উৎসবের মত।
মন্ত্রী বলেন, সংঘাতসংকুল রাজনীতিতে সুস্থ পরিবেশে সুস্থ ধারায় বাঙালির মঙ্গল বয়ে আনুক। আমরা একদিন পান্তা ইলিশ খেয়ে পোশাকি বাঙালি হতে চাই না।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোরশেদ আলম, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
মন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে ৫দিনব্যাপী গ্রামীণ মেলা উদ্বোধন করেন। এর পূর্বে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যাালি বের হয়ে পিটিআই মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় আমন্ত্রিত অতিথি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীরা অংশ গ্রহণ করেন।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
'দেশিয় সংস্কৃতির চেতনায় বাঙালি হতে হবে'
বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বের হয়ে আমাদেরকে দেশিয় সংস্কৃতির চিন্তা চেতনায় বাঙালি হতে হবে। দেশের রাজনীতি সুস্থ না থাকলে সংস্কৃতিও অসুস্থ থাকবে। আমরা চিন্তা চেতনা, উৎসবে, আচার-আচরণে পোশাকে বাঙালি হতে চাই বলে মন্তব্য করেন যোগাযোগমন্ত্রী





