রাজধানীতে ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে মগবাজার, মিরপুর, পল্লবীতে মিছিল ও পিকেটিং হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টায় মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ডে মিছিল করে মিরপুর থানা জামায়াত। এ সময় তারা ৫ টি গাড়ি ভাংচুর করে এবং ৬ টি ককটেলের বিষ্ফোরণ ঘটায়।
এছাড়া জামায়াত নেতা আতাউর রহমান সরকারের নেতৃত্বে মগবাজার রেলগেইটে মিছিল করেছে ছাত্রশিবির মগানগরী পূর্ব শাখা।
এদিকে কাল ৯ টার দিকে বাড্ডার শাহজাদপুরের একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে অবরোধকারীরা।
২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ চলা কালে শাহজাদপুরে একটি মিছিল বের করা হয় অবরোধের সমর্থনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শেষ করেই বিক্ষিপ্তভাবে কয়েকটি গাড়ি ভাংচুর করে অবরোধকারীরা। এ সময় ৬-৭ টি গাড়ি ভাংচুর করে এবং একটি প্রাইভেট কারে আগুন দেয় অবরোধকারীরা।
ইআর, জেএ, জেডআই





