বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আদাবর থানার উদ্যোগে শুক্রবার রাজধানীর একটি রেষ্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আদাবর থানা আমীর মোঃ দোলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতির হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, খুন-গুম ও হত্যার মাধ্যমে আওয়ামী লীগ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। এমতাবস্থায় দেশের অগণতান্ত্রিক, অবৈধ সরকারের ক্ষমতার মেয়াদ প্রলম্বিত করলে দেশের অনেক ক্ষতি হবে, দেশ পিছিয়ে পড়বে। সরকারকে ক্ষমতা থেকে নামাতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে ঈদের পর আন্দোলন করতে প্রস্তুত থাকতে হবে।
জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীসহ আটক শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি দাবী করেন এই মহানগরী নায়েবে আমীর।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





