বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৩টি বইয়ের উম্মোচন করলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভিসি আ. স. ম. আরেফীন সিদ্দীক।
যে তিনটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে:- রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পরিবর্তনের ডাক, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অর্থনৈতিক পরিবর্তনের ডাক এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা।
শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর পূনর্মিলনী অনুষ্ঠানে এই ৩টি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।
এ সময় আরেফীন সিদ্দীক বলেন, যুবলীগের এই ৩টি বই, বর্তমান সমাজকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। বর্তমান প্রেক্ষাপটে বই ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ন। এটি ইতিহাসের পাতায় স্বরনীয় হয়ে থাকবে। এই বইগুলো প্রতেকটি যুবককে সঠিক পথ দেখাবে।
এমআর/এসএইচ





