বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন ও জোট নেত্রী বেগম খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি দলীয় সুত্রে জানা গেছে, এরইমধ্যে ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দকে জোট নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
২০ দলীয় জোট সূত্রে জানা গেছে, বর্তমান দেশের চলমান রাজনৈতিক পেক্ষাপটে আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকে আগামী দিনের নির্দলীয় সরকারের দাবীতে চলমান আন্দোলন পরিকল্পনার কৌশল প্রণয়ন ও জোটের করণীয় নির্ধারনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
এর আগে রবিবার রাতে সরকারবিরোধী পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণে দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ২০ দলীয় জোটের আজকের বৈঠকের পরবর্তীতে আনু্ষ্ঠানিকভাবে জোটের কর্মসুচি ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা, এমএইচ, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি





