জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধী মামলার আপিল বিভাগের রায়ের আমৃত্যু দণ্ডাদেশের রিভিউ দাবি করেছে আওয়ামী যুবলীগ।

বৃহস্পতিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের বিরুদ্ধেবিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী এ দাবি জানান।

ওমর ফারুক বলেন, জামায়াতের নেয়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধপরাধী মামলার রায়ে আমরা (যুবলীগ) ও জনগণ সন্তুষ্ট নয়। তার এ রায়ের রিভিউ চাই আমরা।

আওয়ামী যুবলীগ সভাপতি বলেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশর আর কোন প্রধানমন্ত্রী যদ্ধাপরাধীর বিচার চায় না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসিকতার জন্যই আজ বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। যে কোন মূল্যে এ বিচার সম্পন্ন করা হবে।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে যে বা যারাই কলঙ্কের কালিমা লেপন করতে চাইবে তাদের কাউকে রেহাই দিবে না যুবলীগ। এ ক্ষেত্রে এমপি মন্ত্রীদেরকেও ছাড় দেয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যুবলীগ প্রধান।

উল্লেখ্য, সাঈদীর মামলার রায়ের পর এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছিলেন উচ্চ আদালতের এ রায়ের পর একে আর রিভিউ করা যাবে না। অথচ রায়ের কিছুক্ষণ পরই সাঈদীর ছেলে মাসুদ সাঈদী এ রায়ের রিভিউ চান। সাঈদীর রায়ে অসন্তুষ্ট হয়ে আজ যুবলীগও এ রায়ের রিভিউ চাইলো।

ঢাকা, এমআর, সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর