বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন খাদিজা হোসেনের দ্বিতীয় কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোন হামিদা ওয়াদুদ পলি মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (০১ অক্টোবর) সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
হামিদা ওয়াদুদ পলির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী ‘মরহুমার’ আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
হামিদার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, দুই বোন ও নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী সাবেক অতিরিক্ত সচিব এম এ ওয়াদুদ ২০১৪ সালে মারা যান।
শুক্রবার বাদ জুমা হামিদারর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামী ০৪ অক্টোবর সকাল ১০টায় বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
এমবি





