সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্তের প্রতিবাদে দেশব্যাপী জামায়াতে ইসলামী আহুত সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের সমর্থনে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় মিছিল ও পিকেটিং করেছে রমনা থানা জামায়াত।

সকাল পৌনে আটটায় অনুষ্ঠিত মিছিলটি মালিবাগ রেলগেট সংলগ্ন শহীদি মসজিদ থেকে শুরু হয়ে আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- রমনা থানা জামায়াতের নায়েবে আমীর ড:আহসান হাবিব,প্রচার ও তরবিয়ত সম্পাদক আতাউর রহমান সরকার, শিবিরের মহানগরী পূর্বের সাহিত্য সম্পাদক সাইয়েদ জোবায়ের জামায়াত নেতা মাহবুবুর রহমান, ছাত্রনেতা জামিল মাহমুদ, আরিফুল ইইসলাম,জামায়াত নেতা শাহজালাল খান প্রমুখ।

রোববার বিকেল থেকে মগবাজারের ৪টি স্পটে পিকেটিং করে জামায়াত কর্মীরা।

এমই