মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩৮তম স্বাধীনতা দিবসে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার প্রেক্ষিতে শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিন্ডেন্ট বারাক ওবামা।

বৃহস্পতিবার এক বার্তায় তিনি এ ধন্যবাদ জানান।

বার্তায় প্রেসিডেন্ট ওবামা বলেন, ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩৮তম স্বাধীনতা দিবসে অভিনন্দন জানানের জন্য মার্কিন জনগণের পক্ষ থেকে আমি (বারাক ওবামা) আপনাকে (শেখ হাসিনা) ধন্যবাদ জানাচ্ছি।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর