শেখ হাসিনাকে নয় বরং বেগম খালেদা জিয়াকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে জিয়ার প্রকৃত হত্যাকারী কারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শুক্রবার সকাল ১১টায় কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিএনপি’র সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যখাতেও আমূল পরিবর্তন এসেছে। দেশের মানুষ আর আন্দোলন সংগ্রাম দেখতে চায় না। তাদের আন্দোলন জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





