বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বরিশাল ও খুলনা বিভাগের স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা মতবিনিময় করবেন।
সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, মতবিনিময়ে অংশ নেবেন বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানরা।
এ ছাড়া বরিশাল ও খুলনার সিটি ও পৌর মেয়ররাও উপস্থিত থাকবেন।
এআর





