কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ এতটাই দেউলিয়া হয়েছে যে, সিনেমার নায়ক-নায়িকাদের দিয়ে প্রচারণা চালাচ্ছে।
দিতে হলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারে। কিন্তু তাদের কথায় ভোট দেবে না। মমতাজ জনপ্রিয় শিল্পী, কিন্তু মার্কা ছাড়া ভোটে দাঁড়ালে পাঁচ হাজার ভোটও পাবেন না।’
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন। ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।
এ সময় কাদের সিদ্দিকী আরো বলেন, ‘সেনাবাহিনীর কাছে একটাই চাওয়া। জনগণ যাতে নিরাপদে ভোট দিতে পারে। যদি তারা নিরাপদে ভোট দিতে পারে, তাহলে ভোট বিপ্লব ঘটে যাবে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত মাহমুদ। সঞ্চালনা করেন সদস্য সচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মোহসীন মন্টু, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম আবদুল্লাহ, কাদের গনি চৌধুরী প্রমুখ।
এএস





