বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহনের কথা বলে নতুন করে আবারো  ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন  শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলিস্তনে ঢাকা মহানগর নাট্যমঞ্চে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন আয়োজিত ‘বিশেষ প্রতিনিধি সভা ২০১৪’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে কেন অংশগ্রহন করেনি জনগণের কাছে ওনার (খালেদা জিয়া)  জবাবদিহিতা করতে হবে।
যুবলীগের নেতা-কর্মীদের উদেশ্যে মন্ত্রী বলেন, যুবলীগে যেন কোন সন্ত্রাসী অনুপ্রবেশ করতে না পারে  সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন শিল্পমন্ত্রী।
ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুখ চৌধুরী,সাধারণ সম্পাদক হারুন-উর-রশীদ প্রমুখ।
[b]ঢাকা,২৮জানুয়ারি,(টাইমনিউজবিডি.কম)//এমআর//এসএইচ[/b]//এসআর