বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রায় এক ঘণ্টা একান্ত বৈঠক করেছেন ২০ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।

রোববার রাত সোয়া ১১টা থেকে ১২ পর্যন্ত খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন কাজী জাফরের এপিএস কামরুজ্জামান রনি।

বৈঠকে আলোচনা বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত না জানালেও দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এসএইচ