যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালনে দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ আহ্বান জানান।
জামায়াত আমীর বলেন, আমাদের এ প্রিয় জন্মভূমিকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে জাতীয় ঐক্যের ভিত্তিতে একযোগে কাজ করতে হবে। দেশের উন্নয়ন, অগ্রগতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার লক্ষ্যে গণতন্ত্র ও স্বাধীনতার চেতনায় জনগণকে উজ্জ্বীবিত করতে হবে।
তিনি আরও বলেন, দুর্নীতি, দারিদ্র্য ও সন্ত্রাস মুক্ত দেশ গঠন এবং ইসলামী আদর্শ ও মূল্যবোধ এবং দেশের জনগণের লালিত চেতনা সংরক্ষণ করে বিভিন্ন ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষার দৃঢ় শপথ নিয়ে স্বাধীনতা দিবস পালন করতে হবে।
দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়ার মাহফিল আয়োজন করার মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালন করার জন্য্ সংগঠনের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান মকবুল আহমাদ।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
স্বাধীনতা দিবসে জামায়াতের কর্মসূচি
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালনে দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ আহ্বান জানান।





