বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ১৯ জুলাইয়ের সমাবেশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতের সাত দফা দাবি নিয়ে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “জামায়াতের সাত দফা দাবির মধ্যে রয়েছে- নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মৌলিক সংস্কার নিশ্চিত, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, জুলাই আহতদের চিকিৎসা, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যথাযথ পদক্ষেপ।”
সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য দুর্ভোগের জন্য সংবাদ সম্মেলন থেকে নগরবাসীর কাছে আগাম ক্ষমা প্রার্থনা করেন মিয়া গোলাম পরওয়ার। দুর্ভোগের বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, “এই সমাবেশ হয়তো নগরজীবনে কিছুটা দুর্ভোগ ও যানজট সৃষ্টি করতে পারে।”
তারা জামায়াতের পক্ষ থেকে দেশবাসী, নগরবাসীর কাছে অগ্রিম বিনয়ের সঙ্গে ক্ষমা প্রার্থনা করছেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াতের ১৯ জুলাইয়ের সমাবেশে ছয় হাজার স্বেচ্ছাসেবক, ১৫টি মেডিকেল বুথ ও বিভিন্ন জেলা থেকে আসা গাড়ি পার্কিংয়ের জন্য ১৫টি স্পট নির্ধারিত থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, রফিকুল ইসলাম খান, এ কে এম মাসুম, আবদুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াত নেতা মোয়াজ্জেম হোসেন হেলাল, শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হোসেন প্রমুখ।