জামায়াতের নায়েবে আমীর মওলানা আব্দুস সোবহান এর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়, দলের সেক্রেটারি জেনারেল মোঃ কামারুজ্জামানকে তড়িঘড়ি করে হত্যা করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং  জসিম উদ্দিনসহ সব নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রশিবির । 

শনিবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগরী পশ্চিম শাখা। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসাইন । 

দোয়া অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি সুলতান মাহমুদ রিপন,সেক্রেটারি সাঈদুর রহমান, অফিস সম্পাদক ডাঃমুজাহিদ ,অর্থ সম্পাদক হাফেজ আব্দুল আলিম, স্পোর্টস ও সমাজসেবা সম্পাদক বখতিয়ার সিদ্দীকি তুহিন,এইচ. আর.ডি সম্পাদক এনামুল হক ও আইন সম্পাদক জোবায়ের হোসেন রাজন প্রমূখ ।

জেআই