বাংলাদেশের ক্ষতি হবে, এমন কোনো কিছু ভারত করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বোরবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের নাগরিক নয়, এমন কেউ যদি ভারত থেকে এদেশে প্রবেশ করে তবে তাদেরকে ফিরিয়ে দেয়া হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশের ক্ষতি হবে, এমন কোনো কিছু ভারত করবে না।

একে মোমেন বলেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যে বাংলাদেশের ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই।

এমএম