‘কোন কোন আওয়ামী লীগ নেতা ১৫ আগস্টকে আত্মপ্রচারের উপলক্ষ করেছে’ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তাদের ‘হাইব্রিড নেতা’ বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
ওয়ায়দুল কাদের বলেন, সচিবালয়ের সামনে ছবির ছড়াছড়ি। সচিবালয় নয়, যেন কোনো পার্টি অফিস।
বিলবোর্ড, ফেস্টুনে বঙ্গবন্ধুর ছোট ছবি, যাদের সৌজন্যে তাদের ছবি বড়। এটা বঙ্গবন্ধুকে সম্মান করা নয়। বঙ্গবন্ধুকে সম্মানের নামে ১৫ আগস্টকে অনেকে আত্মপ্রচারের উপলক্ষ করেছে।
তিনি আরও বলেন, এরা হচ্ছে হাইব্রিড নেতা। দেড় সিকি নেতা, উঠতি নেতা, পাতি নেতায় ভরে গেছে। দেশে এখন নেতার বাম্পার ফলন।
ঢাকা, ১৪ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





