বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাত করছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুইস তেজাদা চাকোন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় তিনি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা’য় প্রবেশ করেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও রাত সাড়ে ৮ টার দিকে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাত করার কথা রয়েছে।
প্রসঙ্গত, খালেদা জিয়ার প্রেস উইং থেকে বলা হয়ে ছিলো যে, উক্ত দুই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত গুলশান রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এসএইচ





