বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, তৃতীয় দফা উপজেলা নির্বাচনে বিভিন্ন উপজেলায় সরকার দলের ক্যাডাররা সন্ত্রাসী কায়দায় প্রায় দুই শতাদিক কেন্দ্র দখল করে নিয়েছে। এসব কেন্দ্রে সাধারণ ভোটারদের ভোট দিতে বাধা দেয়া এবং বিএনপি সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দেওয়ারও অভিযোগ করেন তিনি।
শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে আসা প্রাথমিক তথ্যানুযায়ি যেসব উপজেলার কেন্দ্র দখল হয়েছে-তার মধ্যে ফেনীর দাগভূঞার ৬১টি কেন্দ্রের মাঝে ৫৯টি, রাজশাহীর চুনারঘাটে ২৭টি এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় ১৭টি, চাঁদপুরে ২৫টি, কুমিল্লার হোমনায় ১১টি, নেত্রকোনায় ৬৫টি, টাঙ্গাইলে সদরে ১১টি, কুমিল্লার বুড়িচংয়ে ১১টি, রাজশাহীর দুর্ঘাপুরে ১১টি, চট্রগ্রামের সীতাকুন্ডে ১১টি, চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে ১১টি কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।
তিনি আরও অভিযোগ করে বলেন, প্রশাসনের কর্মকর্তারা সরকার দলীয় সন্ত্রাসীদের সাথে মিতালী করে ভোট কেন্দ্র দখলের মহা উৎসবে মেতে উঠেছে।
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, এই কমিশন সরকারের সকল দূরভিসন্ধিমূলক কর্মকান্ড নিষ্ঠার সাথে বাস্তবায়ন করছে। এ জন্যই প্রধান নির্বাচন কমিশন নির্বাচন চলাকালীনসময়ে বিদেশে অবকাশ যাপন করছে ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদ, দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
২ শতাধিক কেন্দ্র দখলের অভিযোগ বিএনপির
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, তৃতীয় দফা উপজেলা নির্বাচনে বিভিন্ন উপজেলায় সরকার দলের ক্যাডাররা সন্ত্রাসী কায়দায় প্রায় দুই শতাদিক কেন্দ্র দখল করে নিয়েছে। এসব কেন্দ্রে সাধারণ ভোটারদের ভোট দিতে বাধা দেয়া এবং বিএনপি সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দেওয়ারও অভিযোগ করেন তিনি





