বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠাচ্ছে।

বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ১০তম প্রতিষ্ঠাবাষির্কীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হলো নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। তাই সরকারের উচিৎ অবিলম্বে দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা।

তিনি আরও বলেন, সরকার যদি তা না করে কোন মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন গঠন করতে চায়, তাহলে দেশ-জাতি-গণতন্ত্র কারোর জন্যই মঙ্গলজনক হবে না।

এসএম