স্বাস্থ্যমন্ত্রী মো: নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার নিরাপত্তার দায়িত্ব এখন শেখ হাসিনার।
আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর উদ্ধধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, একজন দায়িত্ববান নেত্রী বাইরে বের হলে তার নিরাপত্তার দায়িত্ব সরকারের উপর বর্তায়। তিনি বাইরে বের হলে যদি কোন হুজি আক্রমণ করে তাহলে তার দায় সরকারের উপর বর্তাবে। সে কারণে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব সরকার গ্রহণ করেছে। কারণ এখন কোন নেতাকর্মী নিরাপত্তা দেয়ার জন্য তার সাথে নেই। এজন্য এখন খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব শেখ হাসিনার।
তিনি আরও বলেন, ছাত্রলীগকে আমি ধন্যবাদ জানাই, কারণ বিএনপিকে সমাবেশ করতে না দেয়ার সিদ্ধান্ত একশ ভাগ সঠিক ছিলো। কেউ অশালিন কথা বলবে আর বাংলার মানুষ তা দেখবে এটা হতে পারে না।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, আগে ক্ষমা চান তাহলে অব্যশই গণতান্ত্রিক অধিকার পাবেন। ২০১৯ সালের আগে কোন নির্বাচন হবেনা বলেও পরিস্কার জানিয়ে দেন তিনি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মো: নাসিম এ সময় রসিকতা করে বলেন, খালেদা জিয়া রেগে গেলে তাকে অনেক সুন্দর লাগে।
কেবি





