আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে এলডিপি সমর্থিত প্রার্থী অধ্যাপক আবু তাহেরকে সমর্থন দিয়েছে বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক পত্রে বিষয়টি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হয়। একইসঙ্গে বিএনপি'র সকল পর্যায়ের নেতা-কর্মীকে উক্ত প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানানো হয়।  এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের কাছে পাঠানো এক বার্তায়ও এই তথ্য জানানো হয় বিএনপির পক্ষ  থেকে।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ