আওয়ামী লীগের সভাপতিন্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, সম্মেলনে উপ কমিটির নাম ব্যবহার করে ব্যক্তিগতভাবে কেউ প্রচারণা চালালে তাকে স্ব স্ব কমিটি থেকে বাদ দেয়া হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন সফল করতে ১০ উপ-কমিটি গঠন করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, যারা উপ-কমিটিতে সদস্য আছেন, তা ব্যবহার করে কেউ যদি ভিজিটিং কার্ড, পোস্টার, বিলবোর্ড করলেই সঙ্গে সঙ্গে তাকে কমিটি থেকে বাদ দেয়া হবে। দল করলে দলের নিয়ম মানতে হবে। নিয়ম যে মানবে না তার দল করার কোন অধিকার নেই।

এসএ