জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার (কাজী জাফর) বলেন দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হচ্ছে। রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের পর তিনি এ মন্তব্য করেন।

মহাসচিব বলেন, দেশ আজ ভয়াবহ রাজনীতি ও অর্থনৈতিক সংকটে পরিনত হয়েছে। দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রতিনিয়ত প্রশ্নপত্র ফাঁস করে দেয়া হচ্ছে। এতে দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করা হচ্ছে। যা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের কাম্য হতে পারে না।

তিনি খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে জাতীয় পার্টিকে সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, খালেদুজ্জামান চৌধুরী, এডভোকেট মওলানা রুহুল আমিন, সেলিম মাস্টার, এডভোকেট সফিউদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মো. শরীফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মহসিন সরকার, কাজী মো. নজরুল প্রমুখ।

এমকে