শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা না দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মূখপাত্র ম্যারি হার্ফ শুক্রবার এক বিবৃতিতে এ আহবান জানান।
বিবৃতি তিনি বলেন, সকল বাংলাদেশিদের তাদের মতামত স্বাধীনভাবে ব্যক্ত করার অধিকার এবং সক্ষমতা অব্যশই নিশ্চিত করতে হবে।
ম্যারি হার্ফ বলেন, সকল পক্ষকে তাদের কর্মীদেরকে সহিংসতা পরিহারের নির্দেশনা দেয়া উচিত।
বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতা উদ্বেগ জানিয়ে ম্যারি হার্ফ বিবৃতিতে বাস পুড়ানো, ককটেল নিক্ষেপ এবং ট্রেনে আগুন দেয়ার ঘটনায় হতাহতের মতো কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান।
জেএ





