ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হকের জানাজায় অংশ নিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। ‘৭১ সালেও একজন জনপ্রতিনিধিকে এভাবে খুন করা হয়নি।
একরামুল হককে গুলি করে পুড়িয়ে হত্যার ঘটনাকে পরিকল্পিত ও ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড বলে মন্তব্য করে তিনি বলেন, খুনি যেই হোক তাকে ছাড়া হবে না।
বুধবার সকালে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একরামের দ্বিতীয় জানাজায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ মুহূর্তে কারো ওপর দায় চাপাতে চাই না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি একরামুলের পরিবার ও ফেনীবাসীর প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, অশান্ত থেকে ফেনী এক সময় শান্ত হয়েছিল। কিন্তু এখন আবার ফেনীকে অশান্ত করে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বালিয়ে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ড এবং ফেনীর একরামুল চেয়ারম্যান হত্যাকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।
[b]ঢাকা, ২১ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
‘৭১ সালেও কোনো জনপ্রতিনিধিকে এভাবে খুন করা হয়নি : যোগাযোগমন্ত্রী
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হকের জানাজায় অংশ নিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। ‘৭১ সালেও একজন জনপ্রতিনিধিকে এভাবে খুন করা হয়নি
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই
মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড দেওয়ার সঙ্গে প্রতিশোধের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার এ রায়কে স্বাগত জানায় এবং তারা সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে চান।
মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে সশস্ত্র হামলা, প্ররোচনা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাত আসামির বিরুদ্ধে মামলাটির রায় আগামী কাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রদান করা হবে।
মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৭ জনের রায় যে কোনো দিন
জুলাই বিপ্লবের সময় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে মামলার রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে ট্রাইব্যুনাল। অর্থাৎ যেকোনো দিন হতে পারে।
‘নেটটা একটু স্লো করে দাও’—ট্রাইব্যুনালে পলক-কাদেরের কল রেকর্ড
জুলাই গণঅভ্যুত্থানকালে আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট একটু স্লো করে দিতে বলেছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
















