জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে রোববার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সকাল সাড়ে ৯টায় গুলশানের কার্যালয় থেকে বের হয়ে আদালতের দিকে রওনা হবেন তিনি।

বিএনপির মিডিয়া উইংসের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত থেকে গুলশানের কার্যালয়ে ফিরবেন না খালেদা জিয়া। এবার তিনি গুলশানে নিজ বাড়িতে যাবেন। শায়রুল কবির খানের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগের বার খালেদা জিয়া এই আদালতে হাজিরা দিতে আসার সময় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে হ্ট্টগোল বেধে যায়।

এসএইচ