বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

তাঁদের দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। তবে তাঁরা দুজনই আশঙ্কামুক্ত। আজ শনিবার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের দশ মাইল মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে আজাদ বলেন, মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রী এখন আইসিইউতে ভর্তি আছেন। তাঁদের প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। দুজনই আশঙ্কামুক্ত। তাঁরা সামান্য আহত হয়েছেন।

ঠাকুরগাঁওয়ে মাহবুবুর রহমানের শ্বশুরবাড়ি থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের দশ মাইল মোড়ে তাঁদের বহনকারী গাড়িকে ধাক্কা দেয় একটি নছিমন। এতে তাঁরা আহত হন। স্থানীয়রা তাঁদের দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান।

ওএফ