বিএনপি চেয়ারপারসন ও জোট নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম কমলেও সরকারের লুটপাট আর দূর্নীতির কারণে জ্বালানী তেলসহ গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে চাচ্ছে। কিন্তু এসবের দাম বাড়ালে বিএনপি বসে থাকবে না।

শনিবার বিকালে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের দল হিসেবে আমরা জনদুর্ভোগ বাড়ে এমন সিদ্ধান্ত নিলে বসে আমরা থাকব না। প্রয়োজনে দাম বাড়ানোর দিন থেকেই কঠোর কর্মসূচি দেয়া হবে। তাই দাম বাড়ানোর প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

বিএনপি চেয়ারপারসন বলেন, এই সরকার কৃষকদের কথা চিন্তা করে না। তারা সারের দাম বাড়িয়েছে। আমাদের সময়ের চেয়ে এই সরকার কৃষি উপকরণের দাম কয়েকগুণ বাড়িয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবীতে এবং সারাদেশে গুম-খুন ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা অনুষ্ঠিত হয়।

এমএইচ/জেআই