পেশাজীবী সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও নারী সংগঠন নেতৃবৃন্দের সঙ্গে এক যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় সংগঠনটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

উক্ত যৌথসভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিনীত অনুরোধ জানিয়েছেন।

এমআর/কেএইচ